২২ জুলাই ২০১৭


রড ছাড়াই ভবন নির্মাণ, ঠিকাদারকে আটক করলেন এমপি এহিয়া

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরের গোয়ালাবাজার মহিলা কলেজে রড ছাড়াই ভবন নির্মাণ করা হয়েছে। ঘটনাটির খবর পেয়ে সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এমপি ঘটনাস্থলে পৌঁছে এর সত্যতা পেয়েছেন।

সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া জানান, শনিবার সকালের দিকে তিনি কলেজে গিয়ে অভিযোগটির সত্যতা করার জন্য ভবনের কয়েকটি পিলার ভাঙেন। এসময় দেখা যায় পিলারগুলোর ভিতরে কোন রড নাই। শুধু মাত্র উপরের দিকে কয়েকটি রড বের করে রাখা হয়েছে।

এসময় এমপি এহিয়া কলেজে অবস্থানকারী তিন ঠিকাদারকে জালিয়াতির অভিযোগে আটক করেন। এসময় কলেজে থাকা সরকারী এক প্রকৌশলী পালিয়ে যান।

পরে বিষয়টি ওসমানীনগর থানার ওসিকে অবগত করেন। বর্তমানে আটকৃকতরা ওসমানীনগর থানায় আটক আছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান এহিয়া।

ওসমানীনগর থানার ওসি সহিদ উল্ল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, সংসদ সদস্য মহোদয় তিন ব্যক্তিকে আটক করে থানায় দিয়েছেন। তাদের বিরুদ্ধে গোয়লাবাজার মহিলা কলেজের ভবণ নির্মাণকাজে প্রতারণার অভিযোগ রয়েছে।

 

 

(আজকের সিলেট/২২ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন