২৮ নভেম্বর ২০২৩


সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মিসবাহ

শেয়ার করুন

নিজম্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আ.লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

বাংলাদেশ সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর (সিলেট-১) আসনে ভোট করতে সোমবার (২৭ নভেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মিসবাহ উদ্দিন সিরাজ। পাশাপাশি সিলেট-৩ আসনের মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন তিনি।

এ বিষয়ে সিরাজ বলেন, আমি সিলেট-১ ও সিলেট-৩ দুটি আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে একটি আসন থেকে নির্বাচন করব।

এদিকে সিলেট-১ আসনে আ.লীগের মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য তিনি। এ ছাড়া সিলেট-১ আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম বাবুল।

এএস // আতারা

শেয়ার করুন