২৮ নভেম্বর ২০২৩
বিনোদন ডেস্ক : আ.লীগের মনোনয়ন না পাওয়ায় রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে তানোর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মাহির পক্ষে মনোনয়নপত্র নেন তার ভগ্নিপতি জামাল উদ্দিন।
মাহি সংবাদমাধ্যমকে বলেন, যেহেতু দল থেকে বাধা নেই তাই আমি স্বতন্ত্র প্রার্থী প্রার্থী হচ্ছি। আমার আশা এলাকার ভোটাররা আমার সঙ্গে থাকবেন।
তিনি বলেন,আমি তানোরে বেড়ে উঠেছি। নানাবাড়ি সূত্রে সেখানে আমার বাড়ি আছে। ছোটবেলা থেকেই এখানকার মানুষ আমার পরিচিত।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চেয়েছিলাম। তবে দল আমাকে বিবেচনা করতে পারে নি। দল যাকে যোগ্য মনে করেছে তাকেই মনোনয়ন দিয়েছে।
উল্লেখ্য,রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসন থেকে নৌকার টিকিট চেয়ে একটিতেও মনোনয়ন পাননি মাহি।
এএস // আতারা