২০ জুন ২০২৩


আনোয়ারুজ্জামান পাঠানটুলা জামেয়া ও বাবুল আনন্দনিকেতনে ভোট দেবেন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ভোট প্রদানে মেয়রপ্রার্থীদের ঘিরে চোখ থাকে সবার। সিসিকে ৮ জন মেয়রপ্রার্থী থাকলেও দৃশ্যত প্রচারণায় আছেন নৌকা ও লাঙ্গল প্রতীকের প্রার্থী। তাদের ঘিরেই জমে ওঠেছে সিসিক নির্বাচন।

বুধবার সকাল ৮টায় আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সপরিবারে ভোট দেবেন আট নম্বর ওয়ার্ডের পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে।

এদিকে, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকে মেয়রপ্রার্থী নজরুল ইসলাম বাবুল সকাল ৯টায় সুবিদবাজার আনন্দ নিকেতন স্কুলে ভোট দেবেন।

এছাড়া স্বতস্ত্র প্রার্থী আব্দুল হানিফ কুটুসহ অন্যান্য প্রার্থীরা স্ব স্ব কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

শেয়ার করুন