২৭ নভেম্বর ২০২৩
আজকের সিলেট ডেস্ক : নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন আ.লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. আলম খান মিলন দিবসে মিলন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
অপকর্মের জন্য বিএনপি সঙ্গী খুঁজে বেড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশে নির্বাচনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, বিক্ষিপ্ত বোমাবাজি করে এটা বন্ধ করা যাবে না। আওয়ামী লীগ নয়, অপকর্মের জন্য বিএনপিই সঙ্গী খুঁজে বেড়াচ্ছে।
এর আগে আ.লীগের পক্ষ থেকে শহীদ ডা.আলম খান মিলন দিবস উপলক্ষ্যে শহীদ মিলন চত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয়। আ.লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে দলের সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এএস // আতারা