২৬ নভেম্বর ২০২৩


সিলেটের ১৯ আসনে নৌকার মাঝি যারা

শেয়ার করুন

শিপন চন্দ জয় : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৮টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঘোষিত প্রার্থী তালিকায় সিলেট বিভাগের বেশ কয়েকজন বর্তমান সংসদের কপাল পুড়েছে। সিলেটে ১৯টি আসনের মধ্যে ৭টি আসনে নতুন মুখ বেঁচ নিয়েছে দলটি।

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সিলেট
সিলেট-১ ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪  ইমরান আহমদ, সিলেট-৫ মাসুক উদ্দিন আহমদ ও সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ।

মৌলভীবাজার
মৌলভীবাজার-১ শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ জিল্লুর রহমান, মৌলভীবাজার-৪ উপাধ্যক্ষ আবদুস শহীদ।

হবিগঞ্জ
হবিগঞ্জ-১ অ্যাডভোকেট ড. মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ-২ ময়েজ উদ্দিন শরিফ রুহেল,
হবিগঞ্জ-৩ আবু জাহির, হবিগঞ্জ-৪ মাহবুব আলী।

সুনামগঞ্জ
সুনামগঞ্জ-১ অ্যাডভোকেট রঞ্জিত সরকার,
সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী), সুনামগঞ্জ-৩ এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ ড. মুহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-৫ মুহিবুর রহমান মানিক।

শেয়ার করুন