২৫ নভেম্বর ২০২৩


২৪ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

ছবি : আলজাজিরা

শেয়ার করুন

 

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতির প্রথম দিন ১৩ জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তার প্রায় দ্বিগুণ সংখ্যক জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্রমন্ত্রণলায় এ তথ্য নিশ্চিত করেছে।


বিবৃতিতে বলা হয়,শুক্রবার ২৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এই ২৪ জনের মধ্যে ১৩ জন ইসরায়েল, ১০ জন থাইল্যান্ড এবং ১ জন ফিলিপাইনের নাগরিক।

গাজা ও মিসরের সীমান্তপথ রাফাহ বর্ডার ক্রসিংয়ে মিসরের সরকার এবং আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট কমিটির (আইসিআরসি) প্রতিনিধিদের কাছে এই জিম্মিদের হস্তান্তর করা হয়েছে।

সূত্র : আলজাজিরা

এএস // আতারা

শেয়ার করুন