৩০ সেপ্টেম্বর ২০২২


মুক্তি পেল ‘নিউমার্কেট’

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : দুর্গাপূজা উপলক্ষ্যে মুক্তি পেয়েছে রুবেল আনুশের গল্প ও পরিচালনায় নির্মিত বিশেষ ওয়েব ফিকশন ‘নিউমার্কেট’। এর চিত্রনাট্য ও সংলাপ করেছেন আব্রাহাম তামিম।

‘নিউমার্কেট’ নির্মিত হয়েছে ছায়াছন্দ’র ব্যানারে। চলতি বছর জুনের শুটিং হয়েছিল এটির। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে এই ওয়ে। এমনটাই জানিয়েছেন রুবেল আনুশ।

নির্মাতা বলেন, নিউমার্কেট এলাকায় বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তেমনি একটি ঘটনায় হাওয়া নামে এক তরুণীর জীবনে নেমে আসে অশনি সংকেত। তুচ্ছ ঘটনার কারণে অনেক সময় আমরা অতি মূল্যবান অনেক কিছু হারিয়ে ফেলি। ছোটো কোনো ঘটনা দিন শেষে ভয়ানক রূপ ধারণ করে আমাদের ওপর অশনি সংকেত হয়ে দাঁড়ায়। গল্পে সেটিই তুলে ধরার চেষ্টা করেছি।

গল্পে ‘হাওয়া’ চরিত্রে অভিনয় করেছেন সায়েরা তানজিম তটিনী। তার বিপরীতে আছেন সুদীপ বিশ্বাস দীপ। এ ছাড়া আরও অভিনয় ওমর মালিক, জাহিদ ইসলাম, মোহাম্মদ সালমান, জাহান, নাহিয়ান ও নিশু। ‘ছায়াছন্দ’ ইউটিউব চ্যানেল প্রকাশ হয়েছে ফিকশনটি।

শেয়ার করুন