২৩ নভেম্বর ২০২৩


কৃষকের সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রকৃতিকে জয় করতে হবে: খয়ের উদ্দীন

শেয়ার করুন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২/ ২০২৩-২৪ মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় রোপা আমন প্রদর্শনীর উপর মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলনে, জাতীয় অর্থনীতিতে কৃষির বড় অবদানের কারণেই আজ আমরা মধ্যম আয়ের দেশ পরিণত হয়েছি।দেশের এই কৃষি বিপ্লবের জন্য কৃষিবিদ ও কৃষকদের অনেক ত্যাগ রয়েছে। তারা মাঠে কাজ করেছেন। তাদের নিয়ে বাঙালি গর্ব করতে পারে।

তিনি বলেন, কৃষক ও কৃষিবিদ বাঙালির গর্ব। কৃষক হচ্ছে একটা সৎ ও মহান পেশা। কৃষি কাজ যে করে সে গর্বের মানুষ। কৃষিতে সমস্যা তো থাকবেই। কৃষকের ঠিক পরিকল্পনা করে প্রকৃতিকে জয় করে ঠিকে থাকতে হবে।

বৃহস্পতিবার বিকেল ৩ টায় গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউপির আলীরগাঁও কলেজ মাঠে রোপা আমন প্রদর্শনীর উপর মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনির সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) দেবল সরকার, মেট্রোপলিটন কৃষি অফিসার সায়মা নাজনিন ও পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

কৃষক আতাউল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাঠ দিবসে অন্যান্যদের মধ্যে কৃষক নাজমুল ইসলাম, শিক্ষক হেলাল উদ্দিন ও জহুরুল ইসলাম বক্তব্য দেন। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মন্তজুর আলম ও ফাতেহা বেগম উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে বন্যা সহনশীল জাত ব্রি-৫২ ধানের উপর গুরুত্বারোপ করে অতিথিবৃন্দ কৃষকদের মধ্যে নতুন সম্ভাবনার কথা তুলে ধরে সবাইকে এই ধান চাষে উৎসাহিত করেন।

শেয়ার করুন