২৯ মে ২০২৩
নিজেস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপির দলীয় নির্দেশনা না মেনে যারা কাউন্সিলর পদ প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে চলতি সাপ্তাহেই আজীবন বহিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছে দলটির একাধিক সূত্র। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিএনপির নেতা নির্বাচন থেকে সরে না দাঁড়ালে এর পর দিনই তাদেরকে বহিষ্কার করা হতে পারে।
জানা যায়, দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে আজীবনের জন্য বহিষ্কার করা হবে, এমনকি তারা আর কখনো বিএনপির রাজনীতি করতে পারবেন না, -দলের এমন কঠোর সিদ্ধান্তের মধ্যেও বিএনপির বর্তমান ৬ জন কাউন্সিলর সহ সহ বেশ কিছু নেতা-নেত্রী এখনো ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। তারা শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোন সুযোগ নেই বলে জানিয়েছেন তাদের সমর্থকরা। সিসিকের ৪২টি ওয়ার্ডের চার-তৃতীয়াংশ বিএনপির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়। তাদের অভিযোগ-রাজনীতিতে ত্যাগীদের যথাযথ মূল্যায়ন হয় না।
২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তামান সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর, মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ বলেন, আমরা কোনো দলে বা কোথাও যাইনি, জনগণের সঙ্গে আছি। গণতন্ত্র মানেই ‘ফর দ্য পিপল, অব দ্য পিপল, বাই দ্য পিপল।’ আমরা এর মধ্যেই আছি। দলের আন্দোলনের জন্যও জনগণের দরকার আছে।
নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে প্রায় একই যুক্তি দাঁড় করিয়েছেন প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির নেতারা। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিএনপির প্রার্থীরা নির্বাচন থেকে সরে না দাঁড়ালে এর পর দিনই তাদের কাছে যেতে পারে আজীবন বহিষ্কারের চিঠি। এমন তথ্যই দলীয় সূত্র নিশ্চিত করেছে।
সিলেট জেলা ও মহানগর বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা বলেন, আমরা এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি দল, দেশ ও জনগনের প্রতি দায়িত্ববোধ থেকে তারা শেষ পর্যন্ত এই প্রহসনের নির্বাচন থেকে সরে আসবেন। তার পরও যদি কেউ নির্বাচনে অং নেন তবে দল দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে।