২৩ নভেম্বর ২০২৩


রবিবার থেকে সিলেটসহ দেশ জুড়ে ফের ৪৮ ঘণ্টা অবরোধ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের একদফা আন্দোলনের ধারাবাহিকতায় দুদিন (শুক্র ও শনিবার) বিরতি দিয়ে রবিবার থেকে ফের ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

এবার সপ্তম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের কর্মসূচি দিয়েছে দলটি। রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি দেওয়া হয়েছে। এদিকে ষষ্ঠ দফায় সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। যা শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টায় শেষ হবে।

এর আগে ২৮ অক্টোবর মহাসমাবেশের পর ২৯ অক্টোবর হরতাল দেয় বিএনপি-জামায়াত। এরপর ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিনদিনের অবরোধ কর্মসূচি পালন করে। ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়।

শেয়ার করুন