১০ এপ্রিল ২০১৮

আজকের সিলেট: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট বিএনপির সমাবেশে আসছেন না মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা থাকলেও তার মা অসুস্থ্য থাকার করনে তিনি আসেননি।
দলীয় সূত্রে জানা গেছে, লাইফ সাপোর্টে নেয়া হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনকে (৮৬)। ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি ছিলেন।
মঙ্গলবার ভোর রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।সমাবেশ যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিঠির সদস্য ডঃ খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. মঈন খান, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিঠির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ কেন্দ্রীয় নেতারা।
আজকের সিলেট/ডেস্ক/সৈয়দ/ঘ.