১০ এপ্রিল ২০১৮
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ বিষ্ণু দাশ নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত বিষ্ণু দাশ উপজেলার মুড়াকরি গ্রামের ধীরেন্দ্র দাশের ছেলে।
সোমবার রাতে উপজেলার ভাদিকাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
লাখাই থানার ওসি মো. বজলার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাদিকাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
(আজকের সিলেট/১০ এপ্রিল/ডি/কেআর/ঘ.)