১৭ নভেম্বর ২০২৩
মাধবপুর সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুরে পর্ণোগ্রাফি মামলায় এক যুবককে গ্রেফতার করেছে থানার পুলিশ।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১০টায় মাধবপুর থানার এস আই পনুয়েলে’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নারায়নপুর টঙ্গীর মোড় এলাকায় তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হলেন, নোয়াপাড়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আলেফ খাঁর পুত্র বাহার মিয়া (২৩)।
জানান, পর্ণোপ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ ধারা মামলার আসামি বাহারকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বাহার মিয়া ফেসবুকে ভুয়া আইডি খোলে একই গ্রামের জনৈক ব্যক্তির মেয়ের আপত্তিকর ছবি পোষ্ট করে। এই ঘটনায় সেলিম মাহমুদ লিটন বাদি হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-৬) আদালতে মামলা আমলে নিয়ে রেকর্ড করতে থানাকে নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে মাধবপুর থানা পুলিশ বাহারের নামে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী তরুণীর বাবা জানান, বাহার দীর্ঘদিন ধরে গোপনে মেয়েদের ছবি তুলে এবং তা দিয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে। তাকে অর্থ দিতে অপরাগতা করলেই ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন বাহার।