১ নভেম্বর ২০২৩
তানজিনা আঁখি : সম্প্রতি আমাদের দেশে প্রতিটি জিনিসের দাম আকাশ ছোঁয়া। এতে করে নিম্নবিত্ত, মধ্যবিত্তদের জীবনে নেমে এসেছে হতাশা। তাদের জীবন এখন ‘নুন আনতে পানতা ফুরায়’ অবস্থার মত।খাবারের উচ্চদামের ফলে ভুগছেন অপুষ্টিতে।
তাই আজকে আমরা জানব এমন এক রেসিপি, যা দামে কম, গুণে ভরপুর। স্বল্প খরচে পুষ্টিগুণসম্পন্ন এ রেসিপি বানাতে পারবেন যে কেউ।আর এ জন্য লাগবে একটি কাঁচা পেঁপে (পরিবারের সদস্যনুযায়ী সাইজের), দুই থেকে তিনটা পেঁয়াজ, চার পাঁচটা শুকনা মরিচ/কাঁচা মরিচ,পরিমাণ মত শুটকি ও লবণ, সামান্য সরিষার তেল আর কয়েক কোয়া রসুন।

প্রথমে জানব কাঁচা পেঁপের বিচি ভর্তা করার নিয়ম—
১.সাতটি চ্যাপা শুটকি (ধুয়ে রাখা)
২.একাকাপ পেঁয়াজ কুচি
৩.পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ
৪. তিন থেকে চারটা শুকনা মরিচ
৫.ছয় থেকে সাত কোয়া রসুন কুচি
৬. লবণ
৭.চার টে-চামচ পেঁপের বিচি একদম সাদা (কালো গুলো দিলে হবে না)
৮. তেল ( অল্প সরিষা)
রান্নার নির্দেশনা—
ধাপ -১
পেঁপের বিচি ছাড়া বাকি সব উপকরণ ফ্রাই প্যান এ সামান্য তেল দিয়ে ভেজে নেব।
ধাপ-২
তারপর ঠান্ডা করে সব উপকরণ এর সাথে পেঁপের বিচি মিশিয়ে বেটে নেব, ব্যাস হয়ে গেল কাঁচা পেঁপের বিচি ভর্তা।
কাঁচা পেঁপে ভর্তা—
প্রথমে পেঁপের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। এবার কাটার দিয়ে কুচি কুচি করে কেটে নিন।
এর সাথে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি এবং স্বাদমত লবণ দিয়ে ভালো করে চটকে মেখে নিন। চাইলে শুঁকনো মরিচ ও দিতে পারেন।
চাইলে সাথে দিতে পারেন মাছ অথবা ডিম ভাজি।
এভাবেই কোন ঝামেলা ছাড়া মাত্র ৫ মিনিটেই তৈরি করে নিতে পারেন মজাদার এবং সুস্বাদু পেঁপে ভর্তা।
কাঁচা পেঁপে ও বীজের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা—
কাঁচা পেঁপে ওজন কমাতে সহায়ক,হজমে সাহায্য করে,ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ থেকে মুক্তি দেয়,কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়,
এনজাইমের ঘাটতি পূরণ করে,বিভিন্ন ধরনের ইনফেকশনে উপকারী,জয়েন্টের সমস্যা দূর করে,ত্বকের সৌন্দর্য বাড়ায়,এছাড়া ডেঙ্গু রোগ নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করে।

পেঁপের বীজে রয়েছে নানা ভিটামিন ও ফসফরাস, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামের মত জরুরি কিছু মিনারেল। এটি ফ্ল্যাবনয়েডের অন্যতম উৎস, যা হজমশক্তি বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উপাদান। ফসফরাস থাকায় দৃষ্টিশক্তি বাড়াতেও কাজে আসে পেঁপের বীজ।উচ্চ রক্তচাপ কমাতেও পেঁপের বীজ অত্যন্ত উপকারী। ঋতুস্রাবের সময় অসহ্য যন্ত্রণার সম্পূর্ণ উপশমের জন্য পেঁপের বীজ খুবই কার্যকরী।
এএস // আতারা