১০ নভেম্বর ২০২২


শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ওপেন কনসার্ট শুক্রবার

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচ সম্যকের উদ্যোগে ওপেন কনসার্ট শুরু হতে যাচ্ছে শুক্রবার। এতে সুরের তালে তালে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড ব্লেক ও ট্রেইনরেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আয়োজক কমিটির আহ্বায়ক সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচ সম্যকের উদ্যোগে শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে ওপেন কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে জনপ্রিয় ব্যান্ড ব্লেক ও ট্রেইনরেকের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ‘ব্যান্ড সম্যক’, ‘নোঙর’ ও ‘রিম’ এবং সিলেটের ব্যান্ড ‘ঐরাবত’ গানের তালে দর্শকদের মুগ্ধ করবে।সম্যক ব্যাচের শিক্ষা সমাপণী অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে বেলুন ওড়ানো, আনন্দ র্যালি, কেক কাটা, ব্যান্ড সম্যক টি-শার্ট উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান সায়াহ্নে সম্যক ও কাঙালি ভোজ।

শেয়ার করুন