১৩ নভেম্বর ২০২৩


হবিগঞ্জ মহিলা দলের ৩ নেত্রী গ্রেপ্তার

নাশকতার অভিযোগে গ্রেপ্তার হবিগঞ্জের মহিলা দলের তিন নেত্রী। ছবি: সংগৃহীত

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : নাশকতা চেষ্টার অভিযোগে হবিগঞ্জে বিএনপির অঙ্গ সংগঠন মহিলা দলের তিন নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) সকালে জেলা শহরের বাস টার্মিনাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা ও মহিলা দলের নেত্রী সুমা আক্তার।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘বিএনপির ঘোষিত অবরোধ কর্মসূচির নামে ওই তিনজন শহরের বাস টার্মিনাল এলাকায় নাশকতার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’

এএস // আতারা

শেয়ার করুন