১৩ নভেম্বর ২০২৩


পুরোপুরি বন্ধ হয়ে গেল গাজার বৃহত্তম ২ হাসপাতাল

গাজা উপত্যকার রাফাহতে হামলায় নিহত প্রিয়জনের শোকে আল-নাজ্জার হাসপাতালে স্তব্ধ হয়ে বসে আছেন এক ব্যক্তি। রোববারের ছবি

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় দুটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। সোমবার (১৩ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সর্বশেষ বন্ধ হয়ে যাওয়া ওই হাসপাতাল দুটি হচ্ছে আল শিফা ও আল কুদস হাসপাতাল।

এছাড়া আল শিফা হাসপাতালে হামলায় ৩ জন নার্স নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। গত ১১ নভেম্বর বিদ্যুৎ বিভ্রাট শুরু হওয়ার পর থেকে অকালে জন্ম নেওয়া দুটি শিশুসহ ১২ জন রোগীও হাসপাতালে মারা গেছেন বলেও জানা গেছে।অন্যদিকে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গাজার কামাল আদওয়ান হাসপাতালও বন্ধ হয়ে গেছে।

আল-জাজিরা বলছে, গাজার দুটি বৃহত্তম হাসপাতাল- আল-শিফা এবং আল-কুদস হাসপাতাল উভয়ই বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি স্নাইপাররা আল-শিফা হাসপাতালের কাছে কাউকে দেখতে পেলেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে। হাসপাতালটির ভেতরে হাজার হাজার মানুষকে আটকে রেখেছে ইসরায়েল।

এএস // আতারা

শেয়ার করুন