১২ নভেম্বর ২০২৩


নগরীর শেখঘাট থেকে স্বেচ্ছাসেবক দলনেতা আটক

আটক স্বেচ্ছাসেবক দলনেতা। ছবি : সংগৃহীত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে আজ (রোববার) সিলেট নগরীতে পিকেটিংকালে এক স্বেচ্ছাসেবক দলনেতাকে আটক করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট থেকে পুলিশ তাকে আটক করে।

আটক মামুনুর রশিদ১৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

জানা গেছে, রবিবার সকালে জিতু মিয়ার পয়েন্ট এলাকায় স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী মিলে সড়কে আগুন দিয়ে পিকেটিং শুরু করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ধাওয়া করে ঘটনাস্থল থেকে মামুনুর রশিদকে আটক করে। এসময় অন্যরা দৌঁড়ে পালিয়ে যান।

এএস // আতারা

শেয়ার করুন