১২ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।তিনি বলেন,গেল ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,১৬নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবিদ আহমদ, জেলা ছাত্রদলনেতা মীর মো. রিয়াজ, মো. সাকিব, ইয়ামিন আহমদ ও রনি আহমদ এবং দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সদস্য মো. ইসলাম উদ্দীন।।
এছাড়া গত শনিবার সহিংসতার ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরেকটি মামলা হয়েছে।
এএস // আতারা