২৫ মার্চ ২০২১
প্রবাস ডেস্ক : সৌদি আরবে ইখতিয়ার উদ্দিন স্বপন (৪০) নামে এক বাংলাদেশী খুন হয়েছেন। স্বপন হবিগঞ্জের মাধবপুর উপজেলার অলিপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
স্থানীয় সময় সোমবার দুপুরে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যা করে। দেশটির পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রেখেছে।
জানা গেছে, প্রায় দেড় যুগ আগে কাজের সন্ধানে সৌদি আরব যান স্বপন। সেখানে একটি গ্যারেজ পরিচালনা করতেন তিনি। স্থানীয় সময় সোমবার দুপুরে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যা করে চলে যায়। এ সময় তার গলায় লোহার তার প্যাঁচানো ছিল।
পরে সেখানকার প্রবাসী বাংলাদেশীরা মঙ্গলবার ফোন করে স্বপনের বাড়িতে তার মারা যাবার ঘটনা জানান।