৯ নভেম্বর ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে সিরাজ উদ্দিন ওরফে সিরই (৫৬) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল আড়াইটার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ষ্টেশন বাজার ও হোসেনপুর গ্রামের মধ্যবর্তি স্থানে খালের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সিরাজ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা (কোনাপাড়া) গ্রামের মৃত আফছার উল্ল্যাহ’র পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন থেকে সিরাজ উদ্দিনকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার বিকেল আড়াইটার দিকে লাশের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময় লাশের কাছে থাকা একটি বিষের বোতল জব্দ করেছে পুলিশ।
বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত তরে বলেন, প্রাথমিক তদন্তে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি, তবে লাশ কাছে একটি বিষের বোতল পাওয়া গেছে। ময়না তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।