৮ এপ্রিল ২০১৮
ডেস্ক রিপোর্ট : নগরীর শিবগঞ্জ হাতিমবাগ এলাকা থেকে ১৮৫ পিস ইয়াবা সহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার মাসুক আহমদ (৩৮) হাতিমবাগের কলোনি আলবাবের টিনসেড বাড়ির ভাড়াটিয়া; এবং কানাইঘাট উপজেলার চড়িপাড়া এলাকার মৃত তাহির আলীর ছেলে।
র্যাব জানায়, শনিবার রাতে নগরীর শিবগঞ্জ হাতিমবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব স্পেশাল কোম্পানি সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এঅভিযানের নেতৃত্ব দেন।
র্যাব জানায়, গ্রেপ্তার মাসুক দীর্ঘদিন যাবত সিলেট জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রি করে আসছিল। উদ্ধার ইয়াবা ও গ্রেপ্তার মাসুক আহমদকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।
(আজকের সিলেট/৮ এপ্রিল/ডি/কেআর/ঘ.)