৮ নভেম্বর ২০২৩
বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাঙচুর করছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ প্রতিনিধি: নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে আজ সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বুধবার বেলা ১১টায় সুনামগঞ্জের মদনপুর-দিরাই সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় মিছিল থেকে নেতাকর্মীরা দুটি বাস, একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ‘অবরোধ চলছে, চলবে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।’
এএস // আতারা