৭ নভেম্বর ২০২৩


আম্বরখানা থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

শেয়ার করুন

 

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর আম্বরখানা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে আম্বরখানা এলাকার বনশ্রী ৬ নং বাসা থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে।

নিহত যুবকের নাম তানভীর আহমদ (২৮)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত রিয়াজুল হকের ছেলে। স্ত্রীকে নিয়ে তিনি ওই বাসার বি-২ ইউনিটে ভাড়া থাকতেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মফিজ উদ্দিন বলেন,প্রাথমিকভাবে জানা গেছে এটা আত্মহত্যা। তবে কী কারণে তানভীর আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায় নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

লাশটি ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এএস // আতারা

 

শেয়ার করুন