৫ নভেম্বর ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে এক মানসিক ভারসাম্যহীন নারী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রোববার ভোররাতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন মানসিক ভারসাম্যহীন ওই নারী। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঐ মানসিক মানসিক ভারসাম্যহীন নারী কে বা তার সন্তানের বাবা’কে এ সম্পর্কে কোন এখনো পর্যন্ত পাওয়া যায় নি।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী উপজেলার সদর ইউনিয়নের তাহিরপুর বাজারে অন্তঃসত্তা অবস্থায় চার থেকে পাঁচ দিন ধরে বাজারে অবস্থান শুরু করে। বাজারের যেখানে ইচ্ছে হয় সে সেখানেই অবস্থান করে। আর বাজারে আগত মানুষজন ও হোটেলগুলো থেকে যে খাবার দিত তাই খেয়ে সে চলতো।
এদিকে দিন দিন তার শারীরিক অবস্থার পরিবর্তন হতে থাকলে স্থানীয় সবার নজরে পরে সে। পরে ওই নারীর প্রসব ব্যথা উঠলে তাকে বাজার কমিটির দায়িত্বশীলরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ভোরে দিকে ফুটফুটে একটি কন্যা সন্তান ভূমিষ্ট হয়। বর্তমানে মা ও শিশু তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মা ও শিশু সুস্থ অবস্থায় রয়েছে বলে জানান কতব্যর্রত চিকিৎসকগণ।
তাহিরপুর বাজার বনিক সমিতির সভাপতি সেলিম আখঞ্জি জানান, রোববার রাত ৩ টার দিকে প্রসব ব্যথা উঠলে আমি ফোন করে বাজারের পাহারাদার ও লোকজন পাটিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাটাই। পরে একটি একটি কন্যা সন্তান ভূমিষ্ট হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, সত্যতা নিশ্চিত করে বলেন শিশুটিকে সুস্থ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।