১ আগস্ট ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : বাংলাদেশ কৃষক লীগের গোয়াইনঘাট উপজেলার শাখার তোয়াকুল ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক হাবিব আহমদের স্বাক্ষরে মোঃ ফয়জুর রহমানকে সভাপতি ও নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বৈশিষ্ট্য কমিটি গঠন করা হয়।
কমটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি আলাউদ্দিন,মোঃ ইব্রাহিম, সিকান্দার আলী ও কলিম উল্লাহ।যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমদ ও তাজউদ্দীন।সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুল হক সহ-সাংগঠনিক সম্পাদক মশনুল ইসলাম ও আলাউদ্দিন।অর্থ সম্পাদক ইমদাদুর রহমান আইন বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক আমির উদ্দীন,দপ্তর সম্পাদক মনির উদ্দীন, তথ্য ও গবেষণা সম্পাদকের এরশাদ আলী,সমবায় বিষয়ক সম্পাদক কৃষ্ণ চৌধুরী,কুটির বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, স্বাস্থ্য পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল খালিক,মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ,কৃষি পূণ্য ও ফসল বিষয়ক সম্পাদক আছির আলী,কৃষি ঋণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জহুর উদ্দিন,পানি সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক আব্দুল হাশিম,ভূমি বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা।
গোয়াইনঘাট উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক করিম উল্লাহ বলেন,তোয়াকুল ইউনিয়নের নবগঠিত কৃষকলীগের কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন স্মার্ট বাংলাদেশ গঠন ও বাস্তবায়নে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামগ্রিক উন্নয়ন অব্যাহত রাখতে এই কমিটি কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।