৬ মে ২০২৩


শাবি ক্যাম্পাসে ঢাবির ভর্তি পরীক্ষা সম্পন্ন

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ এর পরীক্ষায় ১ হাজার ৭৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ৬৫৬ জন। অর্থাৎ উপস্থিত ছিলেন ৯৪ দশমিক ৫৭ শতাংশ।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৫টি ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. দিলারা রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‌‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ‘এ’র কেন্দ্র পরিদর্শন করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। পরিদর্শন শেষে সুষ্ঠুভাবে পরীক্ষার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান উপাচার্য।

উল্লেখ্য, আগামী ১২ মে ‘বিজ্ঞান ইউনিট’ এবং ১৩ মে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন