৩ নভেম্বর ২০২৩


মাদক কারবারি মেকাপম্যান মিহির সঙ্গে একই বাসায় থাকতেন হিমু!

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : সময় যত যাচ্ছে ততই বেরিয়ে আসছে থলের বিড়াল। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন এক দিনও পার হয়নি। এরই মধ্যে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। হিমুর মৃত্যুর পর মিহির নামে এক মেকাপম্যানের নাম সামনে এসেছে।

একাধিক সূত্র নিশ্চিত করেছে, ওই মেকাপম্যান নাকি অভিনেত্রী হিমুর পালিত ভাই ছিলেন। হিমুর সঙ্গে দীর্ঘদিন ধরে থাকছিলেন একই বাসায় এখানেই শেষ নয়। আরও জানা গেছে, ওই মেকাপম্যান নাকি নিয়মিত ইয়াবা ট্যাবলেট সেবন করতেন! শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় মাদক সরবরাহও করতেন। তবে মিহির সঙ্গে হিমুও এই কাজ করতেন কি না, তা জানা যায়নি।

হিমুর মৃত্যুর পর ওই মেকাপম্যানকে আটক করেছে পুলিশ। বুহস্পতিবার অভিনেতা প্রাণ রায় সাংবাদিকদের জানান, মেকাপম্যানকে জিজ্ঞাসাবাদ করলেই হিমুর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে, পলাতক রয়েছেন হিমুর কথিত প্রেমিক উরফি জিয়া নামে আরেক ব্যক্তিও। বৃহস্পতিবার বিকালে হিমুর মরদেহ হাসপাতালে রেখে অভিনেত্রী মোবাইল ফোন নিয়ে তিনি লাপাত্তা হয়ে যান।

বৃহস্পতিবার এই উরফি জিয়া আর মিহিই হিমুর নিথর দেহ উত্তরার একটি হাসপাতালে নিয়ে যান। এরপর দায়িত্বরত চিকিৎসকরা হিমুকে মৃত ঘোষণা করেন এবং তারা থানায় ফোন করেন। তারই ফাঁকে হিমুর মোবাইল নিয়ে চম্পট দেন উরফি জিয়া।

শেয়ার করুন