৩ নভেম্বর ২০২৩


শনিবার নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক : আগামী শনিবার (৪ নভেম্বর) সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে তারা জানায়, নতুন সঞ্চালন লাইন স্থাপন ও উন্নয়নমূলক কাজের জন্য সিলেট মহানগরীর টিলাগড়, রাজপাড়া, বেতার, সিলেট সরকারি কলেজ, লামাপাড়া, সবুজবাগ, গোলাপবাগ, শাহজালাল উপশহর রোড, মেন্দিবাগ, সোবহানীঘাট, ডুবরি হাওর, ফুলতলি মাদ্রাসা, কাচাবাজার এলাকায় শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও সোবহানীঘাট পয়েন্ট, বঙ্গবীর ওসমানী শিশু পার্ক ও হাফিজ কমপ্লেক্সসহ আশপাশ এলাকায় এদিন বিদ্যুৎ সংযোগ থাকবে না বলেও জানায় তারা।

এএস // আতারা

শেয়ার করুন