১৯ জুলাই ২০২২


টাংগুয়ার হাওরে পর্যটক বহনে ১০ নির্দেশনা

শেয়ার করুন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : রেজিস্টেশন ছাড়া কোনো নৌযানই চলবে না টাঙ্গয়ার হাওরসহ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন স্পষ্টগুলোতে। আগামী ২০জুলাই এরপর থেকে রেজিস্ট্রিবিহীন কোনো নৌকায় পর্যটক বহন করতে পারবে না।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির এমন নির্দেশনা জারি করেছেন।

সেই সাথে নৌযানে ১০টি নির্দেশনা সংবলিত সাইনবোর্ড ও দুটি ময়লা ফেলার ডাস্টবিন রাখার জন্য অনুরোধ করছেন। এই ঘোষণা তাহিরপুরের এবং তাহিরপুরের বাইরের সকল নৌযানের ক্ষেত্রে প্রযোজ্য এই কর্মকর্তা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যেসব নৌযানের মালিক রেজিস্ট্রেশনের জন্য ২০ জুলাইয়ের মধ্যে আবেদন করবেন বা করেছেন তাদের রেজিস্ট্রেশন সম্পন্নের পূর্বশর্ত হিসেবে ২১ জুলাইয়ের মধ্যে সংযুক্ত ফরম্যাট অনুযায়ী নির্দেশিকা বোর্ড তৈরি করে নৌযানের দৃশ্যমান স্থানে স্থাপনের জন্য অনুরোধ করা হলো। একইসাথে প্রতিটি নৌযানে কমপক্ষে ২টি করে ঢাকনাযুক্ত বড় ডাস্টবিন স্থাপনের জন্যও অনুরোধ করা হলো।

পর্যটকবাহী নৌ মালিক, চালক ও পর্যটকের জন্য ১০টি করণীয়। সেগুলো হচ্ছে: নদী, হাওর, বিল, পুকুর, উন্মুক্ত স্থানে কোন ধরনের ময়লা, আবর্জনা ফেলা যাবে না। নৌযানে অবস্থানকালে প্রতিটি নৌযানে সংরক্ষিত ঢাকনাযুক্ত ডাস্টবিন ময়লা-আবর্জনা ফেলতে হবে এবং নিজ দায়িত্ব ময়লা আবর্জনা নির্ধারিত স্থানে ফেলতে হবে। নৌযানে লাউন্ড স্পিকার, মাইক প্রভৃতিসহ শব্দ উৎপাদনকারী কোনো ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না। লাইফ জ্যাকেটসহ যথাযথ নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ ছাড়া নৌযানে ভ্রমণ করা যাবে না। বিরূপ আবহাওয়া নৌযানে ভ্রমণ করা যাবে না।

নৌযানে ধারণ করার ক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। নৌযানে পর্যটকদের জন্য মানসম্মত পরিবেশ তথা পরিষ্কার পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করতে হবে। নৌযানে ভ্রমণের সময় কোনো ধরনের অসামাজিক কাজ, অনৈতিক কাজ কিংবা সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটায় এরূপ কার্যাবালী ঘটানো যাবে না।

স্থানীয় এলাকাবাসীর ভাবাবেগ এবং সামাজিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। অতিরিক্ত ভাড়া গ্রহণ বা অতিরিক্ত ভাড়া গ্রহণ করা যাবে না। নৌযান চলাচলের সময় মালামাল নিজ দায়িত্বে রাখাসহ দুস্কৃতিকারীদের বিষয়ে সর্তক থাকতে হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির জানান, রেজিস্ট্রেশন ছাড়া কোনো নৌযানই তাহিরপুর উপজেলায় পর্যটক বহন করতে পারবে না। এ ঘোষণা তাহিরপুরের এবং তাহিরপুরের বাইরের সকল নৌযানের ক্ষেত্রে প্রযোজ্য। নির্ধারিত তারিখের পর যাদের কাছে রেজিস্ট্রেশন থাকবে না- তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন