২ নভেম্বর ২০২৩
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : বিএনপি-জামায়াতের অবরোধের মধ্যে চুনারুঘাটে ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটিয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ধলাইপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজিব আহমদ (২৪) চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
থানার ওসি রাশেদুল হক জানান, বেলা ১টার দিকে ধলাইপাড় মোড়ে একদল লোক ঝটিকা মিছিল বের করে একটি ট্রাক ভাঙচুর করে। তারা সেখানে অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ ধাওয়া করে একজনকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। ছাত্রদলের সাধারণ সম্পাদক এর হেফাজত থেকে একটি ককটেলসহ আশপাশে তল্লাশি চালিয়ে আরও দু’টি ককটেল উদ্ধার করা হয়। এতে কেউ হতাহত হয়নি। এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এএস // আতারা