২ নভেম্বর ২০২৩


সিলেটসহ দেশজুড়ে ফের ২ দিনের অবরোধ

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক: সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে সিলেটসহ দেশজুড়ে ফের ২ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। অবরোধের পাশাপাশি শুক্রবার বিশেষ দোয়া কর্মসূচিও ঘোষণা করেন রিজভী।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এ অবরোধ কর্মসূচি পালন করবে বলেও জানান বিএনপির এ যুগ্ম মহাসচিব

আজকের সিলেট ডটকম / ২ নভেম্বর/ এসভি/জে.এস/ঘ. ০৫.৪৩

শেয়ার করুন