২ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর মেন্দিবাগ এলাকার হোটেল আল-সালিমের একটি কক্ষ থেকে নিপুন বাবু (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে কোতোয়ালি থানাপুলিশ লাশটি উদ্ধার করে। এর আগে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, হোটেল কর্তৃপক্ষের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে হোটেল আল-ছালিমের ৩৪০ নম্বর কক্ষ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। রাতের কোনো এক সময় তিনি মারা গেছেন। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
এএস // আতারা