১৩ জুন ২০২২
নিজস্ব প্রতিবেদক : এসএমপির অতিরিক্ত পুলিশ সুপার হতে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত এসএমপির এডিসি (ইএন্ডডি ও মিডিয়া) বি.এম আশরাফ উল্যাহ তাহেরকে পুলিশ সুপার এর র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন এসএমপি কমিশনার মোঃ নিশারুল আরিফ মহোদয় এবং পদোন্নতি প্রাপ্ত অফিসারের সহধর্মিনী ফারজানা সুলতানা।
সোমবার এসএমপি সদর দপ্তরে তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সদর ইয়াহিয়া আল মামুন, পদোন্নতি প্রাপ্ত অফিসারের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম ভূঁইয়া এবং তার পরিবারের সদস্যরা।