২৯ জুন ২০২৩
নিজেস্ব প্রতিবেদক : সিলেট মহানগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রধান ঈদ জামাতের নামাজের আগে বয়ান পেশ ও ইমামতি করেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্যগণ, শীর্ষ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিসহ সাধারণ মুসল্লিরা।
সকাল থেকে সিলেট মহানগীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ শাহী ঈদগাহ ময়দানে আসেন। এতে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থাপনা সমুহের মধ্যে ১৭০০ সালের প্রথম দিকে নির্মিত সিলেটের শাহী ঈদগাহকে গণ্য করা হয়। সিলেট শাহ ঈদগাহ ময়দানে জায়গা না পেয়ে শত শত মুসল্লি শাহী ঈদগাহের সামনের রাস্তায় ঈদের নামাজ আদায় করেন।
প্রধান ঈদ জামাত থেকে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের নামাজ শেষে চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী সবাই কোলাকুলি করেন।
এদিকে সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব। দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি মাওলানা আসজাদ হোসাইন। সিলেট মহানগরের বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। নামাজের আগে বয়ান পেশএবং নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহ আলম।
এর আগে আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করবেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী । উল্লেখ্য, এ জামাতে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে।
প্রতিবছরের ন্যায় এবারও বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আযহার পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
এবার পবিত্র ঈদুল আযহায় মহানগরসহ সিলেট জেলায় ছোট-বড় ৩ হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।