১ নভেম্বর ২০২৩
লাখাই সংবাদদাতা : হবিগঞ্জের লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আমানুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
নিহত যুবক মান্না মিয়া (২৮) একই উপজেলার লাখাই ইউনিয়নের পশ্চিম রুহিতনসী গ্রামের শাহ আলম মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন।
জানা গেছে, মান্না মিয়া আমানুল্লাহপুর গ্রামে শাকিউল আলম সানি নামে এক ব্যক্তির বাড়িতে রংয়ের কাজ করতে যান। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এএস // আতারা