৩১ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
সরকার পতনের এক দফা দাবিতে সিলেট সহ সারাদেশে বিএনপির ডাকে টনা তিন দিনের অবরোধ প্রথম দিনে ঢাকা সিলেট মহাসড়কে গাছ ফেলে পিকেটিং করার সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে ফাঁকা গুলি ছুঁড়েন অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
বিএনপির নেতাকর্মীরা প্রথম দিনের অবরোধে ঢাকা সিলেট হাইওয়ে রাস্তায় গাছ টুকরো ফেলে অবরোধের চেষ্টা করেন এবং একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা সহ কয়েকটি সিএনজিকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ফাঁকাগুলি ছুঁড়লে পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে পুলিশকেউ ইট পাটকেল নিক্ষেপ করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির তিনজন পিকটারকে আটক করেছে পুলিশ।
তবে এই ঘটনার পর পর্যাপ্ত পরিমানে পুলিশ মোতায়েন করা হয়েছে ঢাকা সিলেট মহাসড়কে। এছাড়াও সেখানে রয়েছে পুলিশের স্পেশাল ফোর্স সিআরটি।
আজকের সিলেট ডটকম / ফারুক/ জনি