৫ এপ্রিল ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি : জাফলংয়ে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। নিহত সন্ধ্যা গোয়ালা(৩০) জাফলং চা বাগানের সঞ্জিত গোয়ালার স্ত্রী।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জাফলং থেকে ছেড়ে আসা সিলেট মুখি মাইক্রোবাস সিলেট-তামাবিল মহাসড়কের জাফলং মোহাম্মদপুর ১নং আপে ট্রাক্টরের সাথে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস ১জনকে মৃত ঘোষনা করে এবং দুইজনকে আশংঙ্কা জনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহতরা হলেন, জাফলং মোহাম্মদপুর গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী রেহানা পারভীন(৩০) ও তার শিশু কন্যা হাফসা বেগম(১৩), জৈন্তাপুর উপজেলার সারীঘাট ইন্ধাজু গ্রামের মৃত গৌছ মিয়া স্ত্রী নাজমা বেগম (৩০) সহ ১৫জন।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লুল রায় এই ঘটনার বিষয়টি নিশ্চত করে বলেন, বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছে, আহত হয়েছেন ১৫জন।
(আজকের সিলেট/৫ এপ্রিল/ডি/এসটি/ঘ.)