৫ এপ্রিল ২০১৮
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ট্রেনেকাটা পড়ে আব্দুল খালেক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে হরষপুর স্টেশনের অদূরে সুলতানপুর রাস্তার নিকট এ দুর্ঘটনা ঘটে।
হরষপুর স্টেশন মাস্টার ফরশ আলী জানান, সকালে আব্দুল খালেক হরষপুর বাজারে দুধ বিক্রি করে রেল লাইনের উপর দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেনের নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
(আজকের সিলেট/৫ এপ্রিল/ডি/এসটি/ঘ.)