৩ এপ্রিল ২০২৩
নিজস্ব প্রতিবেদক : আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে ইভিএম নয় ব্যালট পেপারেই ভোট দিবেন নগরবাসী।
সোমবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে ৫ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ৭ নভেম্বর।