২৯ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর বিমানবন্দর সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে বুরহান উদ্দিন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে বিমানবন্দর সড়কে আম্বরখানা পুলিশ ফাঁড়ি কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বুরহান উদ্দিন আম্বরখানা পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে কর্মরত ছিলেন।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, দায়িত্ব পালন শেষে সিএনজি অটোরিকশাযোগে আম্বরখানা থেকে ফাঁড়িতে যাচ্ছিলেন এএসআই বুরহান। ফাঁড়ির সামনে একটি পিকআপ ভ্যান সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বুরহান মারা যান।
তিনি আরও জানান, পুলিশ পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
আজকের সিলেট ডটকম / জেকেএস