২৫ অক্টোবর ২০২৩


বালাগঞ্জে কুশিয়ারা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

বালাগঞ্জ সংবাদদাতা : সিলেটের বালাগঞ্জ উপজেলাধীন কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকাল ৯ টার দিকে বালাগঞ্জ বাসস্টেশনসংলগ্ন খেয়াঘাট থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্ত্তী।

জানা গেছে, বুধবার সকাল ৯ টার দিকে বালাগঞ্জ বাসস্টেশন খেয়াঘাটে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে বালাগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এএস // আতারা

শেয়ার করুন