২৪ অক্টোবর ২০২৩
দিরাই সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাই উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ২৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার(২৪ অক্টোবর) উপজেলার রাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে ।
আহতরা হলেন, নুনু মিয়া চৌধুরী (৬৫), অমিত হাসান (১৬), আবুল কালাম(৬৫),মনশাদ(২৮), রবিউল (২৫), মজুমদার (৬০),মনু মিয়া(৪০), আব্দুল হেকিম(২১),ফরশাদ (২২), নাহিদ(১৯), সুজন(৩২), রাজিব(২৫), অলিউর রহমান(৪০),রাবেল(৩০),তানিম আহমদ(২২), তজিম আহমদ (২১), গৌছ মিয়া (৭০), নানু মিয়া(৩৭),টংগর গ্রামের সালিশি ব্যক্তি আব্দুন নূর(৬০), সুমন চৌধুরী পক্ষের সাজ্জুল মিয়া(৪২), রেজা চৌধুরী (১৭), মজিবুর (২২) ,হুমায়ূন আজাদ(৬০) ও বদরুল(২৭)। আহতরা হলেন, নুনু মিয়া চৌধুরী (৬৫), অমিত হাসান (১৬), আবুল কালাম(৬৫),মনশাদ(২৮), রবিউল (২৫), মজুমদার (৬০),মনু মিয়া(৪০), আব্দুল হেকিম(২১),ফরশাদ (২২), নাহিদ(১৯), সুজন(৩২), রাজিব(২৫), অলিউর রহমান(৪০),রাবেল(৩০),তানিম আহমদ(২২), তজিম আহমদ (২১), গৌছ মিয়া (৭০), নানু মিয়া(৩৭),টংগর গ্রামের সালিশি ব্যক্তি আব্দুন নূর(৬০), সুমন চৌধুরী পক্ষের সাজ্জুল মিয়া(৪২), রেজা চৌধুরী (১৭), মজিবুর (২২) ,হুমায়ূন আজাদ(৬০) ও বদরুল (২৭)।
গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রাড়ইল গ্রামের নুনু মিয়া চৌধুরী ও সুমন চৌধুরীর লোকজনের মধ্যে গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধ ও মামলা মোকদ্দমা রয়েছে। এরই জেরে মঙ্গলবার সকালে সুমন চৌধুরী ও হুমায়ুন আজাদ চৌধুরী লোকজন নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এসময় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধসহ ২৩ জন আহত হন।
বিসয়টিিনিশ্চিত করে দিরাই থানা অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন বলেন, রাড়ইল গ্রামের সুমন চৌধুরী ও নুনু মিয়া চৌধুরীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিক দিরাই থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্তা নেয়া হবে।
এএস // আতারা