২৪ অক্টোবর ২০২৩


দোয়ারাবাজারে তরুণীর ঝুলন্ত লাশ

প্রতীকী ছবি

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাফিয়া আক্তার (২০) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর )সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। সাফিয়া আক্তার উপজেলার মৌলারপাড় গ্রামের চান মিয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.বদরুল হাসান ।

জানা গেছে,নিহত সাফিয়া ও তার ভাতিজা রোমন (১০) একই কক্ষে রাত্রি যাপন করেন।মঙ্গলবার ফজরের নামাজের পরে রোমন মক্তবে পড়তে যান। রোমানকে মক্তবে এগিয়ে দিয়ে ঘরে ফেরেন তিনি । কিছুক্ষণ পর ভাবী রেছমা আক্তার ঘরে ঢুকে সাফিয়াকে ঝুলন্ত দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন এসে গলা থেকে ফাঁস খোলে।

খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠান।

এএস // আতারা

শেয়ার করুন