২৩ অক্টোবর ২০২৩


ভারতে আমরা ইতিহাস গড়ার জন্য এসেছি : শাহীন আফ্রিদি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক: একদম ফুরফুরে মেজাজি একটা দল নিয়ে ভারতের মাটিতে এবারের বিশ্বকাপে পা রেখেছিল পাকিস্তান। প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে ভাল কিছুরই ইঙ্গিত দিয়েছিল বিশ্বকাপের অন্যতম ফেভারিট এ টিম। তবে পরের দুই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা হারে সমালোচনার খোরাক হচ্ছে দলটি। কিন্তু দলের তারকা পেসার শাহীন আফ্রিদি কোন কিছুর তোয়াক্কা না করেই বলে দিয়েছেন, তারা ইতিহাস গড়তেই ভারতে এসেছেন।

পাকিস্তান ডিজিটালে দেয়া ভিডিও বার্তায় শাহীন বলেন, ‘হার হারই। এটা মেনে নিতে হবে। তবে হার থেকেই শিক্ষা নেওয়াটা দলের জন্য ভালো।’

সামনের দুই ম্যাচেই ঘুরে দাঁড়াতে চান জানিয়ে এই পেসার আরও বলেন, ‘সামনে দুটি ম্যাচ (আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা) আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এখনো টুর্নামেন্টে টিকে আছি। এখানে (ভারত) আমরা ইতিহাস গড়ার জন্যই এসেছি।’

আজ নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ‘ম্যান ইন গ্রিন’রা। ইতোমধ্যেই ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে আফগানরা। আত্মবিশ্বাসের তুঙ্গে আছে তারা। পাকিস্তানের ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হতে পারে আফগানদের স্পিন। শাহীনের মতে, সেটা সামালানোর মতো ব্যাটারও তাদের আছে।

এএস // আতারা

শেয়ার করুন