২২ অক্টোবর ২০২৩


মধ্যনগর সদরে শারদীয় দূর্গাপুজায় অর্ধশতাব্দীর আমেজ

শেয়ার করুন

অমৃত জ্যোতি (মধ্যনগর) সুনামগঞ্জ: যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী দূর্গা মায়ের মন্দিরে আনন্দ ও আমেজের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা ২০২৩।

এখানে শারদীয় দুর্গাপূজা  ৪৮তম বর্ষে পদার্পণ করেছে।এতে অংশ নেন স্থানীয় অসংখ্য নারী পুরুষ শিশু সহ এলাকার দূরদূরান্ত থেকে ছুটে আসা হিন্দুধর্মপ্রাণ ভক্তগণ।উপবাস থেকে মনোবাঞ্চা পুরনের লক্ষে মায়ের চরণে করে পুষ্পার্ঘ্য অর্পণ। এবং পূজোর আনন্দ ভাগাভাগি করেন স্থানীয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল লোকজন।

মধ্যনগর উপজেলায় এবছর ৩৩টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।এরমধ্যে মধ্যনগর উপজেলা সদরের শারদীয় দুর্গাপূজা মন্ডপটি অন্যতম প্রায় অর্ধশতাব্দীর হলেও পূজার আনন্দের কোন কমতি নেই।

বোধন,অধিবাস শারদীয় দুর্গাপূজার বেল ষষ্ঠী,মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় উৎসবের সমাপ্তি হবে।

৪৮তম উৎসবে মধ্যনগর বাজার সার্বজনীন দূর্গামন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক রনজন তালুকদার ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন অরুণ রায়।এই মন্দিরে পূজক হিসেবে রয়েছেন রঞ্জিত চক্রবর্তী, শ্রীশ্রীচন্ডী পূজক পাঠক রমাপদ চক্রবর্তী ও তন্ত্রধারক হিসেবে দায়িত্ব পালন করছেন পন্ডিত শ্রী সুদীপ কুমার ভট্টাচার্য্য।

মধ্যনগর  উপজেলার ৩৩টি পূজা মন্ডপ এর মধ্যে উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে চারটি, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে নয়টি,  চামরদানী ইউনিয়নে আটটি ও মধ্যনগর সদর ইউনিয়নে বারটি মন্ডপে সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে আজ মহাষ্টমীর শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

আজকের সিলেট ডটকম / জেকেএস

শেয়ার করুন