২১ অক্টোবর ২০২৩
মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইব্রাহিম (২) ওই গ্রামের সোহলে মিয়ার ছেলে ।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চৌমুহনী ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান।
জানা গেছে, বিকেলে বাড়ির সবাই নিজেদের কাজে ব্যস্ত থাকায় সকলের অগোচরে শিশুটি খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে প্রাণ হারায়।
এএস // শেখ ইমন // আতারা