২১ অক্টোবর ২০২৩
ডেস্ক রিপোর্ট : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগরীতে ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিতকরণে নগরভবনে কন্ট্রোল রুম খুলেছে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ। শনিবার (২১ অক্টোবর) এ কন্ট্রোল রুম চালু হয়েছে। আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের সার্বক্ষণিক জরুরি সেবা দিতে এই কন্ট্রোল রুম খোলা থাকবে বলে জানিয়েছে সিসিক কর্তৃপক্ষ ।
নগরভবনের ১০৭ নম্বর কক্ষে স্থাপিত কন্ট্রোল রুমের সার্বিক তত্ত্বাবধান করবেন সিসিকের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান।
এদিকে সুষ্ঠুভাবে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। মহানগরের রাস্তা থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে এবং অবৈধভাবে গাড়ি পার্কিংসহ ফুটপাত দখলমুক্ত রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন না ঘটাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য,নগরভবনের ১০৭ নম্বর কক্ষে স্থাপিত কন্ট্রোল রুমের সার্বিক তত্ত্বাবধান করবেন সিসিকের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান। কন্ট্রোল রুমের নাম্বার হচ্ছে ০১৭১১৫৭০৭২৭। এই নাম্বারে কল দিলে ২৪ ঘণ্টা সেবা পাওয়া যাবে।
এএস // আতারা