৩ এপ্রিল ২০১৮


ছাতকে রাস্তায় চলাচলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে রাস্তায় চলাচলকে কেন্দ্র করে এক গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষে শিশু ও মহিলাসহ ৫০জন আহত হয়েছেন। এদের মধ্যে মমতা বেগম(২৫) নামের এক মহিলাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা দুইটায় পৌরসভার মোগলপাড়া গ্রামের মজার মিয়ার পুত্র ফয়সাল ও সাইফুল সরকারি রাস্তা দিয়ে চলাচলে বাধা দেন একই গ্রামের মৃত হারিছ আলীর পুত্র বুরহান আলীকে।

এনিয়ে দু’পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রায় ঘণ্টা ব্যাপী ইট পাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে হারিছ আলীর পুত্র বুরহান আলী (৩০), জামাল মিয়ার পুত্র জালাল (১২), আতাউর রহমানের পুত্র তোফায়েল (১৯), মুজা মিয়ার স্ত্রী ফাহিমা (৫০) ও পুত্র শাহিন (২০), হাছন মিয়ার পুত্র আছির মিয়া (৪৫), আব্দুল জলিলের পুত্র রাসেল মিয়া (৩০), জামাল মিয়ার স্ত্রী সাহানা (২৫), তজমুল আলীর দুলন (২০) সহ কমপক্ষে অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছেন।

এদেরকে ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

ছাতক থানা ওসি কাজী গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

(আজকের সিলেট/৩ এপ্রিল/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন